দেশের একটি জেলা সদর হাসপাতালে অক্সিজেনের পাইপ সংকটের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
স্বজনদের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে শিশুটির শ্বাসকষ্ট বাড়লে কর্তব্যরত নার্স অক্সিজেন পাইপ খুঁজতে বের হন। প্রায় ২০ মিনিট পর পরিবারকে জানানো হয়, 'ভেতরে আসেন, আপনার বাচ্চা মারা গেছে।'
ঘটনার পর হাসপাতাল চত্বরে স্বজনেরা বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা রাখেনি।
সিভিল সার্জন বলেছেন, ঘটনাটির তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।





