চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে রওনা হয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি। ফ্লাইট চলবে আগামী এক মাস ধরে।
বিমানবন্দরে হজ ক্যাম্পে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সৌদি আরবে পৌঁছে অপেক্ষা করতে না হয়।

