গাজায় চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে পর্যায়ক্রমে বন্দিবিনিময় ও ত্রাণ সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না।
জাতিসংঘ বলছে, ছয় সপ্তাহের একটি বিরতিও উপত্যকার মানবিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। ত্রাণবাহী গাড়িবহর সীমান্তে অপেক্ষা করছে।





