শিল্প–কারখানা ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দাম আজ থেকে কার্যকর হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হারের প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, এই দাম বৃদ্ধির ফলে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বাড়বে; এর প্রভাব পড়তে পারে শিল্প খাতেও।
বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে, এই মুহূর্তে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।




