রাজধানীর একটি স্টুডিওতে শুরু হয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমার প্রথম লটের শুটিং। পরিচালক জানিয়েছেন, প্রথম ধাপে টানা ১৫ দিন শুটিং চলবে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি পারিবারিক টানাপোড়েনকে ঘিরে। নির্মাতারা বলছেন, এবার চিত্রনাট্যে বেশ কিছু নিরীক্ষা রাখা হয়েছে।

আগামী ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।