মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও স্থল সেনা মোতায়েন করেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের পবিত্র স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রিয়াদের অনুরোধে এই মোতায়েন করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, ইরান–ইসরায়েল উত্তেজনা ও ইয়েমেনে হুতিদের তৎপরতা বিবেচনায় সৌদি আরব মিত্রদের কাছ থেকে অতিরিক্ত নিরাপত্তা সহায়তা চাচ্ছে।
এই মোতায়েনে অংশ নিচ্ছে পাকিস্তান বিমানবাহিনীর জে-১০ ও জেএফ-১৭ যুদ্ধবিমান এবং সাম্প্রতিক সংগ্রহ করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।


