অসুস্থ এক যাত্রীকে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দেওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন এক রিকশাচালক। ঘটনাটি ক্যামেরাবন্দী করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এক পথচারী।

রিকশাচালক বলেছেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর কাছে স্বাভাবিক। ভাড়া নেওয়ার কথা তাঁর মনেই আসেনি।

স্থানীয় একটি সংগঠন তাঁকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে।