নির্বাচন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে গঠিত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে মোট ৭০টি সুপারিশ রাখা হয়েছে।

সুপারিশের মধ্যে রয়েছে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া পরিবর্তন এবং স্থানীয় সরকারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ।

কমিশন বলছে, সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নযোগ্য এবং এর জন্য সুনির্দিষ্ট সময়সীমা প্রয়োজন।