ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কয়েক ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কমিশন সূত্র বলছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। কেন্দ্র নির্ধারণের কাজও চলছে।

রাজনৈতিক দলগুলো বলছে, স্থানীয় নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনের আস্থা তৈরিতে তা সহায়ক হবে।